কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে চট্টগ্রামের হাটহাজারী চৌধুরীহাট বাজারে তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
১০ মার্চ (সোমবার) বিকালে উপজেলার চৌধুরীহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।
এসিল্যান্ড জানান, এই বাজারের বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে জসিম সওদাগরকে দুই হাজার টাকা, বাবুল গুপ্তকে দুই হাজার টাকা ও বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আব্দুল্লাহকে তিন হাজারসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, বলে তিনি জানান।


