সর্বশেষ

যদি-কিন্তু বাদ দিয়ে চাকরিচ্যুতদের পুনবহাল করুন : আল আরাফাহ্ ব্যাংককে রিদুয়ান সিদ্দিকীর হুশিয়ারী 

এস এম আকাশ, চট্টগ্রাম:

কোন ধরনের শোকজ নোটিশ এবং যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই আল আরাফাহ ইসলামি ব্যাংকের ৫৪৭ জনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে আল আরাফাহ ইসলামি ব্যাংকের হেড অফিসের সামনে ৬ষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আল আরাফাহ ইসলামি ব্যাংকের সদ্য চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। চাকরি পুনর্বহালের দাবীতে গত ৬ দিন ধরে আল আরাফাহ ইসলামি ব্যাংকের হেড অফিসের সামনে চাকরিচ্যুতরা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তাদের এই দাবির সাথে সমর্থন জানিয়ে ৬ষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী,বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ মামুন সহ আরো বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ।

একইসাথে সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী। তিনি প্রতিবেদককে বলেন আজকের এই সমাবেশ কোনো একক চাকরির দাবিতে নয়,এটা একটি সম্মিলিত ন্যায়ের জন্য,একটি শ্রেণির মর্যাদা রক্ষার জন্য, এবং একটি রাষ্ট্রের বিবেককে নাড়া দেওয়ার জন্য। আমি একজন জুলাই গণঅভ্যুত্থানের কর্মী,এই দেশের আন্দোলনের সন্তান। আমরা দেখেছি কীভাবে একটি প্রজন্ম রাস্তায় নেমে মানুষের অধিকার ছিনিয়ে আনে। আজ সেই অভ্যুত্থানের চেতনায় দাঁড়িয়েছি আমি আপনাদের পাশে। ব্যাংকারদের চাকরিচ্যুতি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়,এটি একটি গভীর অবিচার। এই অবিচার একজন ব্যক্তিকে নয়,একটি পরিবারকে,একটি স্বপ্নকে,একটি জাতির অর্থনৈতিক আস্থাকে আঘাত করেছে। তাই হুশিয়ারী দিয়ে বলছি অনতিবিলম্বে আল আরাফাহ ইসলামি ব্যাংকসহ যে সকল ব্যাংক থেকে কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুত করেছে,তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এতে আরও সংহতি প্রকাশ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর সভাপতি মনজুর মোর্শেদ বলেন,ব্যাংক কর্তৃপক্ষ যাদের অব্যাহতি দিয়েছে,তারা দুর্নীতিগ্রস্ত নয়, অযোগ্য নয়,তারা কেবলই ব্যবস্থার বলি।

জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে, নীরবতা কখনো সমাধান নয়।আমরা রক্ত দিয়েছি অন্যায়ের বিরুদ্ধে,আমরা কণ্ঠ তুলেছি নিপীড়নের বিপক্ষে,আজও আমরা সেই কণ্ঠস্বর হতে চাই যেখানেই অবিচার হবে। চাকরি ফিরে পাওয়া শুধু একটি নথিপত্র নয়,এটা আত্মমর্যাদার প্রশ্ন। আর আমরা কখনোই আত্মমর্যাদা হারাতে দিই না,এটাই আমাদের অভ্যুত্থানের শিক্ষা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা