সর্বশেষ

সিনেটর বার্নি স্যান্ডার্স ডিস্ট্রিক্ট ৩০-এর স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে শামসুল হককে সমর্থন জানালেন

DCV Desk

আজ সকালে সিনেটর বার্নি স্যান্ডার্স নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ডিস্ট্রিক্ট ৩০ নির্বাচনে শামসুল হককে সমর্থন জানিয়েছেন। তিনি কুইন্সের কর্মজীর্বী পরিবার, অর্থনৈতিক ন্যায়বিচার, স্বাস্থ্যসেবার সুযোগ এবং তৃণমলূ নেতৃত্বের প্রতি শামসুল হকের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। এই সমর্থন ক্যাম্পাইনের জন্য একটি বড় মুহুর্ত এবং আরও সাশ্রয়ী ও ন্যায়ভিত্তিক নিউ ইয়র্ক গড়ার হকের ভিশনের পক্ষে বাড়তে থাকা জনসমর্থনকে আরও শক্তি শালী করে । শামসুল হক বলেন, “বার্নি স্যান্ডার্স তাঁর পুরো কর্মজীবনজুড়ে কর্মজীবী মানষেুষের অধিকার, স্বাস্থ্যসেবাকে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠা, অর্থনৈতিক ন্যায়বিচার এবং অভিবাসী কমিউনিটির মর্যাদার জন্য লড়াই করেছেন । তাঁর সমর্থন পাওয়া আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই একই মুল্যবোধ আমার জীবন এবং এই প্রচারণাকে গড়েতুলেছে ।” শামসুল হক দীর্ঘদিনের উডসাইড বাসিন্দা এবং NYPD-তে দইু দশকেরও বেশি সময় জনসেবায় কাজ করে NYPD-র ইতিহাসে প্রথম বাংলাদেশী-মসুলিম লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে গতবছর অবসর গ্রহণ করেছেন। তাঁর কর্মজীবনজুড়ে তিনি তাঁর কাজকে ন্যায়বিচার, সততা, স্বচ্ছতা এবং দায়িত্বশীল জনসেবার মাধ্যমে কমিউনিটিকে সুরক্ষিত রাখার অঙ্গীকারে র ওপর ভিত্তি করে দেখেছেন। শামসুল হক উডসাইড, এলমহার্স্ট, জ্যাকসন হাইটস এবং মাসপে থ জুড়ে সাশ্রয়ী জীবনযাত্রা, ভাড়াটিয়াদের সুরক্ষা, স্বাস্থ্যসেবার সুযোগ, অভিবাসী অধিকার, ইউনিয়ন চাকরি এবং কমিউনি টি-কেন্দ্রিক জননিরাপত্তার প্ল্যাটফর্ম নিয়ে নির্বচনে লড়ছে ন। শামসুল হক আরও বলেন, “সিনেটর স্যান্ডার্স লক্ষ লক্ষ মানষুকে — বিশেষ করে অভিবাসী, তরুণ এবং কর্মজীবী কমিউনিটিকে — বিশ্বাস করতে অনপ্রুাণিত করেছেন যে সরকার সাধারণ মানুষের জন্য লড়াই করতে পারে এবং করা উচিত। এই সমর্থন শুধু আমাদের প্রচারণার বিষয় নয়। এটি ন্যায়বিচার, সুযোগ এবং কুইন্সের প্রকৃত প্রতিনিধিত্বের ভিত্তি তে একটি আন্দোলন গড়ে তোলার বিষয়।” এই সমর্থন হকের ক্রমবর্ধমান শ্রমিক সংগঠন, তৃণমলূ এবং কমিউনি টি-ভিত্তিক জোটকে আরও শক্তিশালী করেছে , যখন প্রচারণা ডিস্ট্রিক্ট ৩০ জুড়ে মাঠপর্যায়ের কাজ এবং ভোটার আউটরিচ আরও সম্প্রসারিত করছে ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা