সর্বশেষ

মুক্তি পেল রবি প্লাবনের নতুন মিউজিক ভিডিও ‘তুই ছাড়া কেমন আছি’ 

ডিসিভি রিপোর্ট

শিল্পী রবি প্লাবনের “তুই ছাড়া কেমন আছি” গানটির মিউজিক ভিডিও গত ৭ই মে জিম এন্টারটেইনমেন্ট ইউটিউব ব্যানারে মুক্তি পেয়েছে। গানের কথা লিখেছেন জাহিদুল ইসলাম মিঠু, সঙ্গীত আয়োজন করেছেন এইচ আর লিটন… এই বিষাদময় প্রেমের গানটি ইতোমধ্যেই হাজার হাজার দর্শকের মন জয় করে নিয়েছে। জনপ্রিয় শিল্পী রবি প্লাবন বর্তমানে আরও চারটি চমৎকার মিউজিক ভিডিও, নয়টি নতুন গানের প্রজেক্ট এবং বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত সঙ্গীত পরিবেশনা নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মঞ্চে পারফর্ম করা এই শিল্পী বর্তমানে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত এবং সঙ্গীত জগতে তার উপস্থিতি সঙ্গীতপ্রেমীদের মধ্যে আবারও নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছে… তিনি বলেন, খুব শীঘ্রই ইউটিউবে রবি প্লাবনের আরও কিছু চমৎকার গানের মিউজিক ভিডিও মুক্তি পাবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা