সর্বশেষ

বাঁশখালীতে মধ্যরাতের অগ্নিকান্ডে খামার সহ পুড়ল এক হাজার মুরগী

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে মধ্যরাতের অগ্নিকান্ডে একটি খামারসহ এক হাজার মুরগী ও নগদ ষাট হাজার টাকা পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ফার্মের মালিক মোজাফ্ফর আহমদ।

বুধবার রাত ২ ঘটিকার সময় (১৯ মার্চ) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার স্থানীয় মোজাফ্ফর আহমদ নামে এক ব্যবসায়ীর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় খামারসহ ১৫দিন বয়সী এক হাজার মুরগী পুড়ে যায়। খামারে থাকা ষাট হাজার নগদ টাকাও পুড়ে যায় বলে জানা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী খামারীর প্রতিবেশী ভাগিনা মোঃ মনজুর বলেন, ‘গত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের সময় ওই মুরগীর খামারে আগুন ধরে। মুহুর্তের মধ্যে সর্বস্ব পুড়ে যায়। খামারীর যা পুঁজি ছিল তার সবই বিনিয়োগ করেছে ওই খামারে।’

অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে খামারের পাশে সড়ক ছিল। সড়কের কোনো পথচারী বিড়ি/সিগারেট পান করে চলে যাওয়ার সময় বিড়ির অবশিষ্টাংশ থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, ‘খামারে অগ্নিকান্ডের বিষয়ে কেউ আমাদের জানায়নি। পরে, আমরা জানতে পেরে ঘটনাস্থলে পৌছি। তার আগেই খামার ও মুরগী পুড়ে যায়। তিনি আরও জানান, ‘খামার সংলগ্ন সড়কটি বেশী সরু হওয়ায় ফায়ার সার্ভিস ডুকতে পারবেনা বলে স্থানীয়রা ফোন করে জানায়নি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা