সর্বশেষ

ইফতার পার্টি ও জয়পুরহাট-১ আসনের নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি

বাংলাদেশ এক্স সোজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বেসওয়া) জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে ইফতার পার্টি ও জয়পুরহাট-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে।

গতকাল শহরের ছমির হোটেল ও রেস্তোরা সেন্টারে আয়োজিত সংগঠনের সভাপতি অনারারী ক্যাপ্টেন মো: রেজাউল করিম (অব:) এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।

সংগঠনের সাধারন সম্পাদক ওয়ারেন্ট অফিসার মো: শফিকুল ইসলাম (অব:) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জেলা এনসিপি নেতা ওমর আলী, সংগঠনের সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার মো: আব্দুর রহিম (অব:), সহ সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান (অব:)  সহ অত্র সংগঠনের পাচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক গন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা