সর্বশেষ

ব্যবসায়িদের সম্মানে “মাহে রমজান ও যাকাত” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে উল্লাস কমিউনিটি সেন্টারে ব্যবসায়িদের সম্মানে “মাহে রমজান ও যাকাত” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 আইবিডব্লিউএফ এর  জেলা সভাপতি হাসিবুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন আইবিডব্লিউএফ এর জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত  জাতীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
প্রধান আলোচক ছিলেন আইবিডব্লিউএফ এর বগুড়া জোন সভাপতি, বিশিষ্ট উদ্যোক্তা ও দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার সম্পাদক সেলিম রেজা।
যাকাতের উপর বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন মাও: মাহমুদুল হাসান।
 আইবিডব্লিউএফ এর জেলা সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল মোমিন ফকির, আল-আরাফা ইসলমী ব্যাংক পিএলসির জয়পুরহাট শাখা ব্যবস্থাপক মৌসুদুর রহমান, আইবিডব্লিউএফ এর জেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জেলা জামায়াত নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা