সর্বশেষ

জঙ্গল সলিমপুরে অভিযানে ১৫ জন আটক, অস্ত্র উদ্ধার : ডিআইজি

মোঃ নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। এচছাড়া অস্ত্র ও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। সোমবার (৯ মার্চ) দুপুর ২টার পর অভিযান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি।

ডিআইজি হাবীব পলাশ বলেন, ‘পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব আর জেলা প্রশাসনের বিরাট একটি অংশ মিলে অভিযান চালাচ্ছি। এবার আমরা সফল হয়েছি বলে মনে করছি। এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, জঙ্গিল সলিমপুরে এখন থেকে পুলিশ ও র‍্যাবের দুইটি ক্যাম্প থাকবে। এছাড়া পরবর্তীতেও পুলিশ যেন তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে এজন্য বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেছি। তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল জায়গার উপর অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করা। এটা আমরা করতে সক্ষম হয়েছি।

অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, ‘অস্ত্র উদ্ধার হয়েছে। এখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা এখন পর্যন্ত কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে আমরা এখনো জানতে পারিনি।’

কতজনকে আটক করা হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১৫ জনের মত আটক করা হয়েছে। কিছু সংখ্যককে আমরা পাইনি। বিভিন্নভাবে হয়ত তারা জেনে যেতে পারে। তল্লাশি চলমান রয়েছে।’

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা