নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন কর্ণফুলী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃত মোঃ হৃদয় (২২) পটিয়া উপজেলার উত্তর হারিণ খাইন এলাকার মোঃ ফারুকের ছেলে। সে বর্তমানে বাকলিয়ার বাস্তুহারা এলাকায় বসবাস করে বলে পুলিশ জানায়। এর আগে এ ঘটনায় আরও গত ১৭ মার্চ ৪জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ গত ১৬ মার্চ হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গভীর রাতে মিছিল বের করে। এ ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। যার মামলা নং -২১।


