চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটি সহ নগরজুড়ে সুপরিচিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমীতে ২০২৬ সালের আগত এসএসসি পরীক্ষায় নির্বাচিত পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল রবিবার ১৯ এপ্রিল দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
গার্ডেন ভিউ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার। এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী ও উইজডম একাডেমি ব্যবস্থাপনা পরিচালক মুকিম বিল্লাহ। বিশেষ আলোচক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন দৈনিক সকালের সময় এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক এস এম পিন্টু।
বিশেষ অতিথি ছিলেন,সিভিউ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নাঈম হোসাইন, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নুরুদ্দিন খান সাগর,ঐতিহ্যবাহী ওয়াজেদীয়া কামিল মাদ্রাসা ও এতিমখানার সিনিয়র শিক্ষক এবং ইসলামি গজল শিল্পী মাওলানা মাহবুবুর রহমান। বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের পরিচালক আবদুল্লাহ আল মামুন,সিনিয়র সাংবাদিক এম আর আমিন ও উইজডম একাডেমির প্রধান শিক্ষক, মোরশেদা আক্তার বিথী।
এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী মঞ্চে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমীর প্রধান শিক্ষক ফাতেমা বেগম শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া কামনা করেন এবং তাদের প্রতি উদ্দেশ্য করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একাডেমীর সিনিয়র শিক্ষক রাসেল খানের সঞ্চালনায় উপস্থিত সকলের জন্য ও বিদায়ী এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের সার্বিক সফলতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উক্ত ন্যাশনাল একাডেমির উপদেষ্টা মাওলানা নুর উদ্দিন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল পরীক্ষার্থী, শিক্ষক,অভিভাবক এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এক আবেগঘন মুহূর্তের স্বাক্ষী হয়। সাথে সংযুক্ত হয় সংশ্লিষ্ট সোসাইটির সাধারণ মানুষ ও শিশুকিশোরদের চোখে পড়ার মতো অংশগ্রহণ।


