সর্বশেষ

কক্সবাজারের মাদককারবারী ২০ হাজার পিস ইয়াবাসহ বাঁশখালীতে গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে চৌকি তল্লাশী চালিয়ে বাঁশখালী থানা পুলিশ হাতেনাতে ২০ হাজার পিস ইয়াবা সহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাঁশখালী প্রধান সড়কের পৌরসভাস্থ ৭ নম্বর ওয়ার্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদককারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মাদক কারবারী মোহাম্মদ আব্দুল সালেক শাহিন (৩২)। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন খুরুস্কুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টাইমবাজার এলাকার আব্দুল হামিদ খানের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ‘বাঁশখালী প্রধানসড়ক দিয়ে মোটর সাইকেল নিয়ে মাদক পাচারকালে পুলিশের চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। এ সময় হাতেনাতে মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, ‘মাদক পাচারকালে মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের চৌকস একটি টিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবকের বিরোদ্ধে বাঁশখালী থানায় মামলা রুজু হয়েছে।’

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা