সর্বশেষ

ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে আবারো নিখোঁজ এক নারী

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে ডুবে নানী নাতনী মৃত্যুর তিনদিন পর বুধবার ( ১৮ জুন) আরো এক নারী ওই খালে গোসল করতে নেমে নিঁখোজ হবার খবর পাওয়া গেছে । তার নাম রেজিয়া বেগম (৪৫)। বুধবার বিকেল ৩টার দিকে নিঁখোজ হলেও রাত সাড়ে ১১টায় এ রির্পোট লেখা পর্যন্ত তাকে খোঁজে পায়নি বলে জানান নিঁখোজের স্বজনরা । তবে ধুরুং খালে তল্লাশি চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা এমনটি জানা গেছে । উপজেলার উত্তর কাঞ্চননগর ফরেস্ট অফিস সংলগ্ন কালাপানিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার খলিল সিকদারের স্ত্রী।

নিঁখোজ রেজিয়া বেগম এর ছেলে মোঃ জনি জানান, বিকেলে ধুরুং খালে গোসেল করতে গিয়েছিল মা । এর পর তিনি ঘরে না ফেরায় সবাই তাকে খোঁজতে থাকে। এখনো রাত সাড়ে ১১টায়ও তাকে খোঁজে পাইনি। এ নিয়ে আমরা খুব চিন্তিত। তবে খালের তীরে তার কাপড় পাওয়া গিয়েছে বলে জানান তার ছেলে । উল্লেখ্য, সোমবার (১৬ জুন) দুপুরে দেড় টায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৯ওয়ার্ডের গর্জান্নে মহিশেরগুন এলাকায় ধুরুং খালে গোসল করতে নেমে ডুবে নানী শাহানু আকতার (৫০) ও নাতনী মুনতাহা আকতার(৭) এর মৃত্যু হয় ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা