মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিশ্ব বরণ্য ব্যক্তি, শান্তিতে নোবেল বিজয়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের পর দেশের একটি রাজনৈতিক দল নারাজ হয়েছেন। লন্ডনের বৈঠক ওই দলটির পছন্দ হয়নি । যখন নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে মতানৈক্য তৈরি হচ্ছিল, তখন ড. ইউনূসের আমন্ত্রণে তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়।বেশির ভাগ মানুষই এ বৈঠক ও সিদ্ধান্তকে সমর্থন করেছেন। নেতাকর্মীরাও দেশের মানুষ উজ্জীবিত হয়েছেন। তাই আর কোন ষড়যন্ত্র সফল হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনে দেশের জনগন ভোট বিপ্লবের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন।তিনি শুক্রবার (২০জুন) ফটিকছড়ির নাজিরহাটে গনসংযোগকালে এসব কথা বলেন।
এসময় নাজিরহাট পৌরসভা বিএনপি নেতা আলহাজ্ব নাছির উদ্দীন, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মোঃ হাসান, সাবেক কাউন্সিলর আমান উল্লাহ, শহীদুল ইসলাম, জেলা যুবদল নেতা মোজাহারুল ইকবাল লাভলু, ফটিকছড়ি পৌরসভা যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী, মোঃ এরশাদ, শেখ মোঃ সুমন, মোঃ সোলেমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


