সর্বশেষ

মাইজভান্ডারে শোহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে প্রেস ব্রিফিং 

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

আগামী সোমবার (০৭ জুলাই) বাদ আসর হতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর ব্যবস্থাপনায় পবিত্র ইয়ামুল আশুরা উপলক্ষে আহলে বায়াতে রাসূল (দ:)স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল দরবারের সাজ্জাদানশীন শাহ সুফি ডা: সৈয়্দ দিদারুল হক মাইজভান্ডারী (মা:)র ছদারতে মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হবে।

এ মাহফিলের প্রস্তুতি উপলক্ষে গত ০৩ জুলাই বৃহস্পতিবার গাউছিয়া আহমদিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে প্রেস ব্রিপিং করে আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এতে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের যুগ্ম সচিব মোঃ নুরুল আলম চৌধুরী, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ এনামুল হক চৌধুরী সেলিম, আব্দুল লতিফ চৌধুরী, মঈনুল ইসলাম মিন্টু, এস এম আনোয়ার হোসেন, সাহেব ইকবাল শিবলু, সাজিম উদ্দিন চৌধুরী, ইলিয়াস সদর মিয়া, ইউপি সদস্য আবুল কাশেম মেম্বার, জামাল উদ্দিন মেম্বার, নাজমুল আলম, গোলামুর রহমান রাজু, মফিজুল ইসলাম মানিক, মোঃ আরমান সহ বিভিন্ন দায়রা ও শাখার খাদেমানবৃন্দ । উত্ত মাহফিলে সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা