হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাত করতে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর (কওমী) মাদ্রাসায় এলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামজান। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিনি আকষ্মিক এ সফরে আসেন । রাষ্ট্রদূত মাদ্রাসায় এসে পৌঁছলে দায়িত্বশীল শিক্ষক ও হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে রাষ্ট্রদূত হেফাজত আমিরের তাঁর অফিস কক্ষে পূর্ব নির্ধারিত বৈঠকে মিলিত হন । এ সময় রাষ্ট্রদুতের সফর সঙ্গী হাইকমিশনের উর্ধত্তন তিন কর্মকর্তা ছাড়াও হেফাজতে ইসলামের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বিষয়টি স্বীকার করে হেফাজতে ইসলামের ফটিকছড়ি উপজেলা শাখার আমির ও মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী বলেন-মাদ্রাসায় এটি ফিলিস্তিন রাষ্ট্রদুত আকষ্মিক সফর । মুলত ইসরাইলের সাথে চলমান যুদ্ধে ফিলিস্তিনের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে তিনি হেফাজত আমিরের সাথে সৌজন্য সাক্ষাত করতে ছুটে এসেছেন। এর বাইরে ইসলাম ও দেশের নানা বিষয় নিয়ে দুইজন একান্তে কথা বলেন।


