সর্বশেষ

বাঁশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক হাবিবুন নেছা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপণ নন্দী, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা ওবাইদুল হক এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধিতে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ, সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান অত্যন্ত জরুরি। তারা কৃষকদের আধুনিক চাষাবাদ ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা