সর্বশেষ

নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় ৩ বেকারিকে জরিমানা

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি : অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অপরাধে চট্টগ্রামের ফটিকছড়ির ৩টি বেকারিকে ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলা সদর বিবিরহাটে অভিযান পরিচালনা করে ওই তিন প্রতিষ্টানের মালিককে এ অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমান আদালতের হাকিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম।

তিনি জানান, বিবিরহাট বাজারে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অপরাধে মমতাজ বেকারি, অনিল বেকারি এবং আবুল হোসেন বেকারি নামক ৩টি প্রতিষ্ঠানকে মোট ১লাখ ৭৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয় । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জানা গেছে, ফেনী জেলার ছেয়েও বড় ফটিকছড়ি উপজেলায় ৪৮টি উপর ছোট বড় হাটবাজার রয়েছে। অধিকাংশ বাজারকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে বেকারী। সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে বিক্রি করছেন এসব বেকারী মালিকগন।

মাঝে মধ্যে জরিমানা দিয়ে পার হয়ে যায় এসব মালিকরা এমনটি জানান স্থানীয়রা। পুনরায় তা আবার উৎপাদন শুরু করে বাজারে বিক্রি করে থাকে বলেও মতামত দেন তারা। তবে সাধারণ জনগন স্বাস্থ্যসম্মত খাদ্যপন্য উৎপাদন করার জোর দাবী জানান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা