সর্বশেষ

ফটিকছড়িতে খালের পানির গতিপথ বন্ধ নিয়ে দুটি পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন 

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের তাঁরাখো গ্রামে ঝরঝরি খালে পানির গতিপথরোধ করে বাঁধ নির্মান করেছে এমন মর্মে অভিযোগ এনে দুটি পক্ষের এলাকাবাসী একই দিনে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে । এ নিয়ে দু’পক্ষের বক্তারা মানবন্ধনে দুই ধরনের বক্তব্য দিয়েছেন ।

শুক্রবার (২মে) বিকেল ৩টায় খালের পাশে সড়কে মানববন্ধন করে বাঁধ এর প্রতিকার চেয়ে প্রশাসনের নিকট জোরদাবী জানিয়ে একটি পক্ষের বক্তারা বলেন, সুষ্ঠ তদন্ত করে পূর্বের মতো পানির প্রবাহ ফিরেয়ে দিতে হবে । না হলে গ্রামের ২০হাজার মানুষ আগামী বর্ষায় প্লাবিত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন-বড় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মুছা আনসারী, সেনা কর্মকর্তা ফয়েজ আহমেদ, সেনা কর্মকর্তা কফিল উদ্দিন, ব্যাংকার হারুনুর রশিদ, মাহবুবুল আলমসহ প্রমূখ।

এছাড়া অপর পক্ষের এলাকাবাসী একই দিনে শুক্রবার সাড়ে ৫টার দিকে মানববন্ধন করে প্রতিপক্ষের অভিযোগকে মিথ্যা ভিত্তিহীন বলে দাবী করেন। তারা বলেন, প্রতিপক্ষরা ঝরঝারি ছড়াটির পানির গতিপথ বন্ধ করে বাঁধ নির্মান করেছে। তাঁরাখোর ঝরঝারি ছড়াটি পুনঃসংস্কার ও এলাকায় জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি । না হলে সড়ক ক্ষতিগ্রস্ত হবে। বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজার হাজার এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম, অধ্যাপক সেলিম উদ্দিন, খোরশেদুল আলম, শিক্ষক হারুনুর রশিদ, আব্দুল মোতালেব, মোঃ এয়াকুব, শাহিন উদ্দীনসহ এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা