সর্বশেষ

সাবেক এএসপি আবুল কালাম আজাদের জানাজা ও দাফন সম্পন্ন 

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র অতিরিক্ত মহাসচিব সাবেক সিনিয়র এএসপি মোহাম্মদ আবুল কালাম আজাদ ০৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর মিরপুর-১ শাহ আলীবাগ বিএসপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদ-এ গাউছুল আজম কমপ্লেক্সে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি ও দোয়া মুনাজাত পরিচালনা করেন, পার্টি’র চেয়ারম্যান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

জানাজা শেষে বাংলাদেশ সুপ্রিম পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদেরর পক্ষ থেকে মরহুম আবুল কালাম আজাদ কে বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। জানাযার পূর্বে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বিএসপি চেয়ারম্যান বলেন, মরহুম আবুল কালাম আজাদ সাহেব ছিলেন নিঃস্বার্থ, ত্যাগী, পরোপকারী, সদা হাস্য উজ্জ্বল একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ। বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি গঠনে তাঁর কঠোর পরিশ্রম, মেধা,সততা, ন্যায়পরায়ণতা, দক্ষতার সহিত কাজের প্রতি দায়িত্ববোধ বিএসপির নেতাকর্মী ও সূফিবাদী জনতার নিকট চির স্মরণীয় হয়ে থাকবে।

জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা উপজেলার প্রতিনিধিগণ। জানাজা পরবর্তী মরহুম আবুল কালাম আজাদ কে পটুয়াখালী বাউফল এলাকায় তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা