সর্বশেষ

চট্টগ্রাম নগর বিএনপি নেতা সোহরাব হোসেন কোম্পানির জানাজায় মানুষের ঢল

এস এম আকাশ,চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও হালিশহর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং ২৫নং রামপুর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মো: সোহরাব হোসেন কোম্পানি (৭৪) ও সর্বজন জনপ্রিয় পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গত বৃহস্পতিবার রাত ১২টার নগরীর পার্ক ভিউ হাসপাতালে ইন্তেকাল করেন। ৪ জুলাই শুক্রবার বাদ জুমা হালিশহর ঈদগাস্থ মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয় পরবর্তীতে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আলাদা শোক বার্তা পাঠিয়েছেন। একইসাথে জানাযায় উপস্থিত হয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ইসরাফিল মাহমুদ খসরু পিতার পক্ষে সমবেদনা জানান। এছাড়াও চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর বিএনপি’র অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও সর্বস্তরের অন্যান্য নেতৃবৃন্দ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে সোহরাব হোসেন একমাত্র ছোট ভাই,স্ত্রী,দুই পুত্র,তিন কন্যা সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য,প্রয়াত এই প্রবীণ রাজনীতিবিদ রামপুর ওয়ার্ড থেকে রাজনীতি শুরু করে থানা ও মহানগরে ব্যপক সুনাম অর্জন করেন। এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে ১৯৯১ সালের নির্বাচন ও ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে প্রথম সারির কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১/১১ এর পট পরিবর্তনের সময় দলের পক্ষে জোড়ালো ভূমিকা রেখেছেন এই নেতা। জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের কান্ডারী হিসেবে সবাই তাকে শ্রদ্ধা করেন। জীবনের শেষ সময় পর্যন্ত নিজ দলের প্রতি অটল আস্থা বিশ্বাস রেখে অসংখ্য অনুসারী রেখে পৃথিবীর মায়া ত্যাগ করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা