সর্বশেষ

ঐতিহ্যবাহী আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন অ্যাড : ইসহাক আহমেদ 

এস এম আকাশ, চট্টগ্রাম : দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি পদে বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) ও জজ কোর্ট চট্টগ্রামের সিনিয়র এডভোকেট ইসহাক আহমদকে মনোনীত করেছেন সংশ্লিষ্ট মাদ্রাসা বোর্ড। গত ১৭ জুন এক প্রজ্ঞাপনে বোর্ডের রেজিস্ট্রার ছালেহ আহমাদ (প্রশাসন) ও উপ-রেজিস্টার মো.আব্দুর রশিদ(প্রশাসন) স্বাক্ষরিত নোট জারি করে।

১৯৭৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন বায়তুশ শরফের পীর হযরত মাওলানা মরহুম আব্দুল জব্বার সাহেবের জামাতা ও চুনতি হাকিমীয় কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী) মরহুম হযরত আলহাজ মাওলানা আশরাফ আলী। অত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি আধুনগর আখতারিয়া পাডা বায়তুশ শরফ কমপ্লেক্স কর্তৃক পরিচালিত কমপ্লেক্সের অধীনে বায়তুশশরফ জামে মসজিদ ও শাহ জব্বারিয়া এতিমখানা শাহ জব্বারিয়া হেফজ খানা (প্রক্রিয়াধিন) আখতারিয়া দাখিল মাদ্রাসা বিদ্যমান রয়েছে। দুইটি প্রশাসনিক ভবনের মধ্যে ১টি তিনতলা ও অপরটি চারতলা বিশিষ্ট ইমারতের মধ্যে উক্ত মাদ্রাসায় বর্তমানে ৩টি গ্রুপে রয়েছে বিজ্ঞান বিভাগ সাধারণ বিভাগ মুজাব্বিদ ও হিফজুল কোরআন বিভাগ এতে প্রায় পাঁচশতের অধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। এর মধ্যে ৮গন্ডা জমির মাঝে প্রস্থ খেলার মাঠ রয়েছে যা প্রতিষ্ঠানটির সৌন্দর্য্য আরও দ্বিগুণ করে রেখেছে। মাদ্রাসা বোর্ড কর্তৃক নবনির্বাচিত সভাপতি এডভোকেট ইসহাক আহমদ উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের কার্যনির্বাহী পরিষদের ২০২৫-২৬খ্রি এর সভাপতিও বটে। সরকারি ভাবে তাঁকে মনোনীত করায় সর্ব মহলে প্রসংশার বার্তা বইছে। স্থানীয়দের অভিমত নতুন সভাপতির নেতৃত্বে মাদ্রাসার পড়াশোনার মানউন্নয়ন সহ সার্বিক অগ্রগতি ও পরির্তন আসবে।

খোঁজ নিয়ে জানা যায়,এডভোকেট ইসহাক।আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জেলা দায়রা আদালতের সিনিয়র আইনজীবী হিসেবে সুপরিচিত। পাশাপাশি তিনি চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতেও সংযুক্ত রয়েছেন। সামাজিক সংগঠনের মধ্যে সাউথ এশিয়ান ভয়েস ফর চিল্ড্রেন এর কেন্দ্রীয় বৈদেশিক বিষয়ক পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। শিক্ষা ও গবেষণা জীবনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটিআরএম ও সামাজিক কর্মযজ্ঞ নিয়ে পড়াশোনা করছেন। এছাড়াও একই বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের উপর রিসার্চ করছেন। মৌলিক পড়াশোনার মধ্যে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এলএলএম নিয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন।

মাদ্রাসার সভাপতি হিসেবে ভবিষ্যত করনীয় নিয়ে জানতে চাইলে এডভোকেট ইসহাক আহমেদ বলেন,ভবিষ্যতে সরকারী চাহিদামতে সমৃদ্ধ লাইব্রেরী স্থাপন ও কারিগরি ভোকেশনাল কোর্স চালু করার পরিকল্পনা করেছেন এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন,আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নিজের সর্বোচ্চ মেধা নিয়োজিত করবো। শিক্ষার মান উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে পরিচালনা কমিটির সকলকে নিয়ে নিরলসভাবে কাজ করবো এবং উক্ত কর্মপরিকল্পনায় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

অনুমোদিত এডহক কমিটিতে আরও তিনজন রয়েছেন তাঁরা হলেন,মাদ্রাসার সুপার ও সদস্য সচিব মোজাম্মেল হক,অভিভাবক সদস্য মুহাম্মদ আবু তৈয়ব,সাধারণ সদস্য ফারুকী।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা