ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাজু আকতার (৩০) শনিবার (২১ জুন) সকালে উপজেলার কাঞ্চননগর ইউপির ৩নং ওয়ার্ডের হলি পাড়া থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ। সে ওই এলাকার জনৈক নেজাম উদ্দিনের ২য় স্ত্রী।
জানা গেছে, নিহত গৃহবধূ কাঞ্চননগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার সুলতান আহমেদের কন্যা। বিয়ে হয়েছিল বছর পূর্বে। খবর পেয়ে ঘরের ছাদ বিমের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর পিতা সুলতান আহমেদ এর মতে, তার মেয়েকে স্বামী নেজামসহ শ্বশুর বাড়ির লোকজন শারীরিক নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে । তবে অভিযুক্ত স্বামী নেজাম উদ্দিন বিষয়টি অস্বীকার করেন।
ফটিকছড়ি থানা ওসি নুর আহমেদ জানান, জেনেছি ঘটনার আগের দিন দিনের বেলায় নিহত সাজু আকতার তার ভাসুর এর স্ত্রীর মধ্যকার পারবারিক ঝগড়া হয় । এ নিয়ে ওই দিন রাতে দুই পরিবারসহ শ্বশুর শাশুড়ি এটার সমাধান করার জন্য বসে সাজু আকতারের দোষ দেখে মনে হয় তাকে ভর্ৎসনা করে । হয়ত সে বিষয়টি সহ্য করতে না পেরে তার স্বামীর রুমের পাশের আরেকটি রুমে গিয়ে ফাঁসির ঘটনা ঘটায়ছে । শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয় । আত্মহত্যার কিছু লক্ষণ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা ধরে নিয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । লাশ মর্গে প্রেরণ করা হবে। পোস্টমর্টেমে নতুন কোন তথ্য আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।


