সর্বশেষ

ফটিকছড়ির কাঞ্চননগরে বৃক্ষ রোপন কর্মসূচী 

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ির কাঞ্চননগরে বৃক্ষ রোপন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ ৷ গত মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ও কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবদুল কাদের এর উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় রাস্তার দুই পাশে নিম গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী পালনকালে উপস্থিত ছিলেন মাস্টার হাজ্বী জানি আলম, মাস্টার মুহাম্মদ ইদ্রিস, মাস্টার তৈহিদুল আলম, মুহাম্মদ ইরশাদ, মুহাম্মদ মহিন, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ মোবারেক, মুহাম্মদ বাচ্ছু, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ আরমান, মুহাম্মদ সুমন প্রমূখ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা