বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে । এতে মোঃ শামসু মেম্বারকে সভাপতি ও নুর মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।
উপজেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম তালুকদার ও সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল স্বাক্ষরিত কমিটি বৃহস্পতিবার (৩জুলাই) ইউনিয়ন সভাপতি ও সম্পাদকের নিকট আনুষ্ঠানিক ভাবে তুলে দেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল।
এসময় উপস্থিত ছিলেন নবাগত সভাপতি শামসু মেম্বার, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মোঃ হাসেম, সাবেক ছাত্রদল নেতা আব্দুল হালিম ইমন, ইসমাল মেম্বার, নুরুল হুদা, মোঃ হাসেম, মোঃ আজম, মোঃ কাদের, মোঃ জমির, মোঃ আকবর, মোঃ ইরফান, মোঃ হাসান, নুরী উদ্দিন, মোঃ জমির, মোঃ বাচা, মোঃ ইয়াকুব প্রমূখ।


