ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকান্ডে ফুচকা-চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে । ১৯ মার্চ (বুধবার) দুপুর সাড়ে ১২ টার দিকে নাজিরহাট বাজারের ফটিকছড়ি ক্লিনিকের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এর স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কামাল উদ্দিন জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি।
স্থানীয়রা জানান, অগ্নিকান্ডে ওই দোকানের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ ফটিকছড়ি ক্লিনিকের কমপক্ষে ৫টি এসি পুড়ে যায়। উল্লেখ্য, ফটিকছড়িতে গেল দুই মাসে নাজিরহাট বাজারে পৃথক দুটি অগ্নিকাণ্ড ৩টি, কাজিরহাট বাজারে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১০ টি ও শান্তিরহাট বাজারে একটি অগ্নিকাণ্ডে ২৭টিসহ ৪০ দোকান পুড়ে গেছে।


