কাজী আয়েশা ফারজানা, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই বিপ্লবের শহিদ ওমরের লাশ ১১মাস পর করব থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপপদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামের তার পারিবারিক কবস্থান থেকে লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ঢাকা বিজ্ঞ চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ গত বছরের জুলাই বিপ্লবের শহিদ ওমর নুরুল আবছার (২২) এর লাশ উত্তোলনে নেতৃত্ব দেন বোয়ালখালী সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
গত ২৯ জানুয়ারির ঢাকা বিজ্ঞ চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এ নির্দেশের প্রেক্ষিতে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক গত ১৬ জুন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী অফিসার ইনচার্জ ,উত্তরা পশ্চিম থানা ডিএমপি ঢাকার সহযোগীতায় ভিকটিমের মৃত দেহ কবর থেকে উত্তোলনের কার্যাদি সম্পন্ন করার জন্য বোয়ালখালীর সহকারি কমিশনার (ভূমি) ও এক্ম্যাসিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বোয়ালখালী চট্টগ্রামকে নিয়োগ করা হয়।
উত্তরা পশ্চিম থানা, ঢাকা এর মামলা নং,২১(৮)২৪ জোনাল কোড, জিআর মামলা নং ৩০৪/২৪ এর ভিকটিম মৃত ওমর নুনুল আবছার(২২) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। দেশের পারিপাশ্বিক কারণে ভিকটিমমের অভিভাবকরা সরতহাল,ময়না তদন্ত এবং স্থানীয় পুলিশকে অবগত না করে ভিকটিমের লাশ গত বছর ৫ আগস্ট পরিবারের লোকজন চট্টগ্রামের বোয়ালখালী আকুবদন্ডী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করেন। ভিকটিমের সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্ত না করায় মামলাটি সুষ্টু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিহত ওমর নুরুল আবছারের লাশ কবর থেকে উত্তোলনের জন্য ঢাকা বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ প্রদান করেন।
এ বিষয়ে বোয়ালখালরী সহকারি কমিশনার (ভূমি) ও এক্ম্যাসিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করে কারা হয়েছে। শহিদ ওমর নুরুল আবছারের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য ঢাকায় নিয়ে গেছেন তদন্তকারী কর্মকর্তারা।
৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর ঢাকার উত্তরায় আনন্দ মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হন ওমর। ওমরের স্বপ্ন ছিলো বিমান প্রকৌশলী হবেন। এর আগে আন্দোলন চলাকালে ১৮ জুলাই পুলিশের টিয়ারগ্যাস ও রাবার বুলেটের আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু বুলেটের সে ক্ষত শুকাতে না শুকাতেই আবারও রাজপথে নেমে আসেন। তার সেই ত্যাগ দেশ কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে চিরকাল।


