সর্বশেষ

ফটিকছড়িস্থ গায়েবী ধন মাইজভান্ডারী (কঃ) ওরশ আগামী ২১ ফেব্রুয়ারী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

হযরত গাউছুল আজম বাবা ভান্ডারী’র (কঃ) সুযোগ্য উত্তরসূরি,গাউছিয়তের গুপ্তধন ভান্ডারের অধিপতি,আদরের বড় নাতী আওলাদে রাসুল ও আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত গায়েবী ধন (কঃ) ৩৯ তম মহান পবিত্র বার্ষিক ওরশ শরীফ ২১ ফেব্রুয়ারি শনিবার ফটিকছড়ির আজিম নগরে গাউছিয়া গায়েবী ধন মঞ্জিল-এ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে গোসল শরীফ,গিলাফ ছড়ানো,মিলাদ মাহফিল, খতমে কোরআন,খতমে গাউছিয়া ও তবারুক বিতরণ। আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত গায়েবী ধন কেবলার সুযোগ্য উত্তরসুরী আলহাজ্ব মাওলানা শাহ্সূফী সৈয়দ আবুল মনছুর আল-মাইজভান্ডারী।

উক্ত ওরশ শরীফে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সারাদেশের হাজারো ভক্তবৃন্দদের উপস্থিত হওয়ার জন্য আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারীয়া’র মহাসচিব শাহজাদা শাহ্সূফী সৈয়দ ইরফানুর রহমান (মিজান) আল-হাছানী আল মাইজভান্ডারী আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা