সর্বশেষ

জয়পুরহাটে  শিবিরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের তাৎক্ষণিক  সংবর্ধনা 

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখার উদ্যোগে  তাৎক্ষণিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ।
বৃহস্পতিবার  বিকেলে শহরের সদর থানা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন গ্রাজুয়েট  মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জজ কোর্টে অতিরিক্ত পি পি সাবেক শিবিরের জেলা সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাবেক জেলা সভাপতি এ্যাড আসলাম হোসেন,  শিবিরের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক তারেক হোসেন,  সহ সভাপতি ইমরান হোসেন, শিক্ষার্থী সিরাজুজ জামান মাহি প্রমুখ।
এ সময় উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে মিষ্টিমুখ করে  ফুল  ও শিক্ষা উপকরন বিতরণ করেন শিবির নেতৃবৃন্দ  ।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা