সর্বশেষ

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ২ জন নিহত, আহত ৮

এস এম আরজু, চট্টগ্রাম প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে দুইজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের চিরিঙ্গা থানার পরিদর্শক মোঃ আরিফুল আমিন।

তিনি জানান, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস ভোরবেলায় গয়ালমারা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে একটি পুকুরে ডুবে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আটজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতদের মরদেহও একই হাসপাতালে রাখা হয়েছে বলে জানান আরিফুল আমিন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারে সহায়তা করে। এ ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা