সর্বশেষ

হজযাত্রীবাহী বিমানের যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রাম বিমানবন্দরে রানওয়ে দুই ঘণ্টা বন্ধ

ডিসিবি নিউজ ডেস্ক:

সৌদি আরবের মদিনা থেকে হজ পালন শেষে দেশে ফেরা হজযাত্রীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকে পড়ে। ফলে বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিজি-১৩৮ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। এতে মোট ৩৭৮ জন হজযাত্রী ছিলেন। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ত্রুটির শিকার হয় এবং রানওয়েতে আটকে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “মদিনা থেকে আসা হজ ফ্লাইটটি অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে। পরে ত্রুটি সারিয়ে বেলা ১১টা ২০ মিনিটে বিমানটিকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নেয়া হয়।”

তিনি আরও জানান, “এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। তবে বর্তমানে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।”

এই ঘটনার ফলে কয়েকটি ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয় বলে জানা গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা