সর্বশেষ

রাউজানে ১২০ কৃষকের অংশগ্রহণে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত

গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে ১২০জন কৃষকের অংশগ্রহণে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি (বুধবার) সকাল ১০ টায় রাউজান উপজেলার সম্মেলন কক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক ওমর ফারুক। স্বাগত বক্তব্য উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু ও সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। এছাড়াও কংগ্রেসে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও ১২০ জন কৃষক উপস্থিত ছিলেন।

পুষ্টি, উদ্যোক্তা তৈরি এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি করার লক্ষ্য ইতোমধ্যে রাউজান উপজেলায় ৩৪টা স্কুলের মাধ্যমে ৮৫০ জন কৃষক প্রশিক্ষণ নিয়েছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা