কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় জয়পুরহাটে তিন দিনব্যাপী শুরু হয়েছে ” কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ”
বুধবার বেলা দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেলায় ১৫টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তিতে নিরাপদভাবে বিভিন্ন ফল ও ফসল চাষের প্রদর্শনী তুলে ধরা হয়।


