সর্বশেষ

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জয়পুরহাট জেলা শাখার “মাহে রমজানের তাৎপর্য ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে উল্লাস কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার বিকেলে “মাহে রমজানের তাৎপর্য ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মাও: মো: মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে আমীর ফজলুর রহমান সাঈদ।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারী মাও: সানোয়ার হোসাইন সাঈফী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাও: মাহমুদুল হাসান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জয়পুরহাট জেলা শাখার কোষাধ্যক্ষ মাও: মুক্তারুল ইসলাম মারুফী, প্রকাশনা সম্পাদক মাও: আনোয়ার হোসাইন খাঁন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা