সর্বশেষ

বিশিষ্ট সংগীত শিল্পী রবি প্লাবনের পিতা আবু তালেব বাচ্চু আর নেই

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট সংগীত শিল্পী ও ডেইলি ক্যাপিটাল ভিউজের ব্যবস্থাপনা সম্পাদক রবি প্লাবনের পিতা এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি মো. আবু তালেব বাচ্চু বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে…. রাজিউন)।

গতকাল ১১ আগস্ট, ২০২৫ (সোমবার) যশোরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। জানাজা শেষে যশোরের মোল্লাপাড়া আমতলা কবরস্থানে দাফন করা হয়।  তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পরিবারের পক্ষ থেকে প্রয়াত মো, আবু তালেব বাচ্চুর বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়।

উল্লেখ্য, গত ১ আগস্ট ২০২৫, অর্থাৎ রবি প্লাবনের পিতার মৃত্যুর মাত্র দশদিন আগেই রবি প্লাবনের মাতা মমতাজ বেগম ইন্তেকাল করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা