সর্বশেষ

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামী সহ গ্রেফতার ৪

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় গত ৬ জুলাই অভিযানটি পরিচালনা করা হয়।

থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে অভিযানে এ সময় সাথে ছিলেন এসআই বিভাস কুমার সাহা, রুবেল চন্দ্র সিংহ এবং এএসআই আনোয়ার হোসেন, লুৎফর রহমান, আকবর মিয়া সিকদার ও আমিনুল হক সজিব।

গ্রেফতারকৃতরা হলেন, ধর্ষণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও পরওয়ানাভূক্ত আসামি মাহমুদুর রহমান ওরফে মাহদু মাঝি (৫৬)। তিনি পশ্চিম পুইছড়ি এলাকার বাসিন্দা। পুলিশ তাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেফতার করে। পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আতাউল করিম। তিনি বাঁশখালী পৌরসভার উত্তর জলদী, ভাদালিয়া এলাকার বাসিন্দা। জলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৪ জুলাই চাম্বল এলাকায় সংঘটিত নাশকতার মামলার অন্যতম আসামি মোঃ জামাল উদ্দিন প্রকাশ জামাল মেম্বার (৩৬)। তিনি বাঁশখালী উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাকে বৈলছড়ি নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ৩০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিক আহমদ (৫২) কে গ্রেফতার করে পুলিশ। কোকদন্ডী এলাকার বাসিন্দা সে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, “অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আসতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছি। এই অভিযান তারই একটি অংশ।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা