সর্বশেষ

জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে রবিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিশিষ্টজনদের সম্মানে “মাহে রমহান ও যাকাত” শীর্ষক  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট-১ সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো: ফজলুর রহমান সাঈদ।
যাকাতের উপর বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাও: মাহমুদুল হাসান।
শহর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, শহর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, শহর বিএনপি’র সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারন সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা এনসিপি’র আহবায়ক গোলাম কিবরিয়া তাপস, হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: রেজাউল কাদির, কেন্দ্রীয় আইডিইবি’র  সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।
মাহফিলে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, আইনজীবি, গণমাধ্যমকর্মী, ব্যংকার সহ প্রায় আটশতাধিক শহরের বিশিষ্টব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা