কে এম ইউসুফ,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : বরযাত্রীর অগ্রভাগে চলাচলরত কয়েক মোটরসাইকেলের তালাতালিতে প্রাণ গেলো এক বাইক চালকের। আহত হয়েছেন অন্তত ৫জন। হাটহাজারী উপজেলার সরকারহাট কুমারীকূল এলাকায় মোটরসাইকেল এর তালাতালি করতে গিয়ে অত:পর একটি বাইক বিপরিতমুখী এক ব্যাটারি রিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাইক আরোহী সাজ্জাদ (২৪)।
চট্টগ্রাম – খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে গত বুধবার বিকেলে এই দূর্ঘটনা ঘটে। এতে আরো পাঁচ জন গুরুতর আহত হন, তাদের মধ্যে ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা হলেন শৈবাল (২৫) পিতা আব্দুর রহিম, অপরজন সোবায়ের (২৩) পিতা- জুনু মিয়া। অন্য ২জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হাইওয়ে পুলিশ এবং হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল। পুলিশ জানিয়েছে নিহতের লাশ ময়নাতদন্তের চমেকে প্রেরণ করা হয়েছে, আহতদের পরিচয় সনাক্ত এবং তদন্তে কাজ চলছে।
উল্লেখ্য, ৩ লেনের এই মহাসড়কটি এতদঞ্চলের জন্য ‘মরণ সড়ক’ এ পরিণত হয়েছে। ২০২৩ সাল হতে এ পর্যন্ত অন্তত ৭০ জন নিহত হাজারো মানুষ আহত হয়েছেন এই সড়কে।


