সর্বশেষ

জয়পুরহাটে জেলা বিএনপি’র আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দিনভর ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ১ম দিনের কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও এম.এ ওহাব, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান প্রধান উজ্জল, থানা বিএনপির সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এ সময় জেলা শ্রমিকদলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শহীদ জিয়াউর রহমানের জীবনী নিয়ে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, বই মেলা এবং সন্ধ্যায় আলোকচিত্র প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচি পালন করে। এদিকে অসহায় গরিব ও পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস)। বৃহস্পতিবার বিকেলে শহরের রেলগেটে দুস্থদের মাঝে এ খাবার তুলে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন,  জেলা জাসাসের সভাপতি  মিনারুল ইসলাম, সহ সভাপতি এ টি এম রাজিউর রহমান রুবেল, সাধারণ  সম্পাদক মাসুদ রানা,  সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম কিরণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সপ্তাহ ব্যাপী বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা