সর্বশেষ

ফটিকছড়িতে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে সেনা অভিযানে রাইফেল ও দেশীয় অস্ত্রসহ আব্দুল হালিম ইমন নামে ১যুবককে আটক করেছে সেনাবাহিনী। বুধবার দিবাগত রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যান বাড়িতে অভিযান চালায় উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জো’র নেতৃত্বে এক দল সেনা সদস্য। আটক আব্দুল হালিম ইমন আব্দুল্লাহপুর সামাদ চেয়ারম্যান বাড়ির জনৈক শফিউল আলমের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর চৌকস দল আব্দুল্লাহপুর সামাদ চেয়ারম্যান বাড়ির আব্দুল হালিম ইমনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে ১টি রাইফেল, ৩টি রাইফেল এ্যামুনেশন,  ৬ টি পিস্তলের এ্যামুনেশন, ৭টি বন্দুকের কার্তুজ, ১১ টি ব্ল্যাংক  কার্তুজ, ১৬ টি মোবাইল ফোন, ১টি চাইনিজ কুড়াল, ২টি পাহাড়ি দা, ৭টি ছোট-বড় চাকু, ১টি চেইনসহ তার ব্যবহৃত ইয়াবা, মদ, গাজা উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি খিরাম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুর রহমানের মাধ্যমে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে জানা যায়। আসামি আব্দুল হালিম ইমন বর্তমানে লক্ষীছড়ি জোনের সেনা ক্যাম্পে সেনা বাহিনীর তত্বাবধানে আছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা