সর্বশেষ

জিয়া মঞ্চের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

গাজী জয়নাল আবেদীন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রথম সমাধি জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র অংগসংগঠন জিয়া মঞ্চের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় রাঙ্গুনিয়াস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রথম সমাধি সৌধ চত্বরে সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনায় এবং রাউজান উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা হাজী মোঃ জসিম উদ্দিন।

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর।

জিয়া মঞ্চের উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও রাউজান উপজেলার সভাপতি মোহাম্মদ মাহবুব আলমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনি, সৈয়দ নুর, রাউজান উপজেলা বিএনপির নেতা আইয়ুব খান জনি, চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ ফারুকী, উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোঃ এজলাস, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জানে আলম, জিয়া মঞ্চে রাউজান উপজেলা সহ সভাপতি মোঃ এনায়েত আলী, সাধারণ সম্পাদক দেলোয়ার খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল, ইয়ার খান, রাউজান উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল আলম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন, সামজাদ, মোঃ ইব্রাহীম, জাহেদ চৌধুরী, নজরুল ইসলাম, আলম হুদা, খোরশাদ আলম, মোহাম্মদ রুবেলসহ চট্টগ্রাম উত্তর জেলা, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।

এরপূর্বে, সকাল ১০ টা হতে দলীয় নেতাকর্মীরা চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মুখে জড়ো হয়। সেখান হতে আনন্দ শোভাযাত্রা সহকারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রথম সমাধি সৌধে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন জিয়া মঞ্চের চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, রাউজান উপজেলা, রাঙ্গুনিয়া উপজেলাসহ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন। পরে তার আলোচনা সভায় অংশ নেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা