সর্বশেষ

হাটহাজারী মাদরাসা ক্যাম্পাস থেকে ধারালো অস্ত্রসহ বহিরাগত ২যুবক আটক

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসা) অভ্যন্তরের মাঠ থেকে ২ যুবককে ধারালো অস্ত্র (দা)সহ আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে এঘটনা ঘটে। আটককৃত মোঃ সালাম (২০) পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুর গ্রামের মুন্সি বাড়ীর আবুল কাশেমের পুত্র অপরজন মোঃ রাতুল ইসলাম (১৮) পৌরসভার ১নং ওয়ার্ডের রঙ্গীপাড়া গ্রামের শহিদুল হক সওদাগর বাড়ীর রফিক মিয়ার ছেলে। জানা যায়, বিকেলে সালাম ও রাতুল কাউকে কোপানোর উদ্দেশ্যে মাদরাসার মাঠে দা নিয়ে ঘুরাঘুরি করতে দেখে। শিক্ষার্থীরা তাদের আটক করে টহলরত পুলিশের হাতে তুলে দেয়।

এবিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুর কাদের ভূঁইয়া জানান, আটককৃতদের ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা সেখানে মাদরাসার কোনও শিক্ষার্থীদের কোপাতে গিয়েছিল বলেও জানান ওসি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা