সর্বশেষ

প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ আর নেই

গাজী জয়নাল আবেদীন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) আর নেই। তিনি ১১ অক্টোবর শনিবার রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রবিবার সকাল ১১ টায় রাউজান পৌরসভার সিকদার ঘাটা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ১ ছেলে রেখে গেছেন।

তিনি চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য। তিনি রাউজান প্রেস ক্লাবের একাংশের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার (পৌরসভার) সুলতানপুর গ্ৰামে আলেপ খান সওদাগর বাড়িতে জন্মগ্ৰহণ করেন। চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমানের শ্বশুর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমা, রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া, সাংবাদিক মীর আসলাম, জাহেদুল আলম, শফিউল আলম, এম. বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, এস. এম ইউসুফ উদ্দিন, নেজাম উদ্দিন রানা, গাজী জয়নাল আবেদীন যুবায়ের, কামরুল ইসলাম বাবু, কামাল উদ্দিন হাবীবী, হাবিবুর রহমান, মোহাম্মদ আরফাত হোসেন, আমির হামজা, আনিসুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘ ৫৫ বছরের চাকুরী জীবনে একটানা ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে কর্মজীবনে তিনি দি ডেইলি করোনিকেল, দি ইউনিটি, ডেইলি ফিন্যান্সিয়েল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দি ডেইলি লাইফ, দি নিউ নেশান পত্রিকার ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস, দি ডেইলি কমার্শিয়াল টাইমস’র নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা