“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উদ্যাপন উপলক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে কলছুমা খাতুন, চেম্বারের পরিচালক এম এ করিম সহ সরকারী-বেসকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, সঠিক তথ্য, উপাত্ত ও স্বচ্ছতার সাথে ডাটা ব্যবহার করে পরিসংখ্যান বিশ্বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। যাতে দেশের উন্নয়নে কাজ করতে পারি। বর্তমান তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুত মানসম্মত পরিসংখ্যান তৈরি করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে বিশ্বমানের সংস্থা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণের একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
সর্বশেষ
জয়পুরহাটে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: 21 Oct, 2025 9:10 PM


