বিরোধ মেটাতে গিয়ে সহপাঠীদের বেধড়ক পিটুনিতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে হাটহাজারীতে। নিহতের নাম তানভির (১৬), সে আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে হাটহাজারী রেল স্টেশন রোডে এ ঘটনা ঘটে। নিহত তানভীর হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের মুন্সিপাড়ার সুলতান আহম্মদের বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে।
জানা যায়, সহপাঠীদের মাঝে বিরোধ মেটাতে গিয়ে সে কোনো পক্ষের মারধরের স্বীকার হয়, পরে গুরুতর আহত অবস্থায় হাটহাজারী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূইয়া জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে’


