“মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বুধবার ১০টায় র্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
বিআরটি এর পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার এর সঞ্চালনায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন তথ্য উপস্থাপন করেন সওজ জয়পুরহাট এর নির্বাহী প্রকৌশলী রাজস খান, সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মেহদী খান, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম, রেড ক্রিসেন্ট জয়পুরহাট এর ইউনিটের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক, নিরাপদ সড়ক চাই জেলার কমিটির সভাপতি নুর-ই-আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মাত।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক ও নিরাপদ সড়কের উপদেষ্টা গোলজার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম লিটন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূল আলোচনা সভা শেষে মোটরসাইকেল চালকদের মাঝে ২০টি মানসম্মত ফ্রি হেলমেট বিতরণ করা হয়।
সভায় বক্তারা জানান, যানজট নিরসনের নিয়ন্ত্রিত যানবাহন যত্র-তত্র গাড়ি পার্কিং না করা, ফোর লেনের দুই ধারে অবৈধ ফুটপাত দখল মুক্ত করা সহ শহরের রোড ক্যাপাসিটি অনুযায়ী যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।
সর্বশেষ
জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: 22 Oct, 2025 2:46 PM


