বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড কার্যালয়ের অফিস উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আমীর মাও: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শহর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, সদর উপজেলা নায়েবে আমীর মাও: শাহ আলম দেওয়ান, ওয়ার্ড সেক্রেটারী শফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াত নেতা শামসুল ইসলাম, মাও: জাহিদুল ইসলাম, আব্দুল মজিদ প্রমুখ।
সমাবেশ শেষে প্রধান অতিথি নতুন অফিসের ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ক্ষুদা, দারিদ্রমুক্ত, সন্ত্রাস দূনীতি মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল শ্রেণীপেশার মানুষ কে যোগে কাজ করার আহবান জানান।
এরপর সন্ধ্যায় ৫নং ওয়ার্ড আমীর আব্দুল হাদি মল্লিকের সভাপতিত্বে নির্বাচনী সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন।


