সর্বশেষ

চট্টগ্রামের সাগরিকায় ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ১: মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ

মাজহারুল ইসলাম রানা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হাই আলম (৪৫) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনটি সাগরিকা স্টেডিয়াম রেলগেট পার হওয়ার সময় চালবোঝাই একটি ট্রাক সিগন্যাল অমান্য করে ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনসহ একটি কনটেইনার লাইনচ্যুত হয়। এ সময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মী শামসুল আলম চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান,দুর্ঘটনার পরপরই রেলবিভাগের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রেনের কনটেইনারগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং লাইন মেরামতের কাজ চলছে। দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা,সেটি তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,“ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এই লাইনটি শুধুমাত্র মালবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।”এদিকে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে সাময়িকভাবে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা