সর্বশেষ

বাঁশখালীতে পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় একটি পরিত্যক্ত ভবন থেকে মোঃ মামুন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত নয়টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহত মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিত্যক্ত ভবনের ভেতরে মামুনের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে এগুলো কিসের আঘাত, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা