সর্বশেষ

চকরিয়ার সড়লে ডাকাতির ঘটনায় জড়িত তিনজন আটক 

এফ এম সুমন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর সড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০ টা পর্যন্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উপরোক্ত ডাকাত গুলোকে আটক করতে সক্ষম হয়।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ২ টার সময় চকরিয়া থানার মিডিয়া সেল সেন্টার প্রেস রিলিজের মাধ্যমে উপরোক্ত তথ্যাদি নিশ্চিত করে।আটককৃত ডাকাতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাইজকাকারা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম(৩৫), ডুলাহাজারা ইউনিয়নের রিংভং দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ কামাল হোসেনের ছেলে মোহাম্মদ সাজ্জাত হোসেন (২৫) ও বদরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড টেকপাড়া এলাকার মাহামুদুল হকের ছেলে মোহাম্মদ আনছার(৩২)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, আটককৃত তিন ডাকাত গত ৩০ অক্টোবর সুরাজপুর-মানিকপুর ইউপিস্থ ইয়াংছা রোড ডাকাতির সাথে জড়িত। এছাড়া উক্ত তিন ডাকাত কক্সবাজার আন্ত:ডাকাত দলের সদস্য। উক্ত ডাকাতের বিরুদ্ধে থানায় অসংখ্য ডাকাতি মামলা রয়েছে। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা