সর্বশেষ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ! দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবীতে স্মারকলিপি 

এফ এম সুমন, কক্সবাজার প্রতিনিধি:

দিন দিন বেড়েই চলছে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনা। প্রতিদিন ঝরছে কোন না কোন প্রাণ। তাই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নানের মাধ্যমে স্মারক লিপি দিয়েছেন কক্সবাজার সচেতন নাগরিক কমিটি।

এই স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি ও সচেতন নাগরিক কমিটির আহবায়ক এম আর মাহবুব, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য মিজানুর রহমান, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ ছৈয়দ, রাজনীতিবিদ হাফেজ নুর মোহাম্মদসহ আরো অনেকে। এই সময় তারা এই মহাসড়কটি অতিদ্রুত সময়ের মধ্যে ৬লেনে উন্নীত করার দাবী জানান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা